করোনা সংক্রমন হুঁ হুঁ করে বাড়তেই শিলিগুড়িতে যোগান অপেক্ষা ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরকে
দি নিউজ লায়নঃ করোনা সংক্রমন হুঁ হুঁ করে বাড়তেই শিলিগুড়ি শহরে চাহিদা বাড়ছে কোভিড ভ্যাকসিনের। যোগান অপেক্ষা ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরকে। বেসরকারি হাসপাতালগুলিতে ভোরের আলো ফোঁটার সঙ্গে প্রায় টেক্কা দিয়ে ভ্যাকসিনের লাগিয়েই লাইনে দাঁড়িয়ে পড়ছেন প্রাপক ও তাদের পরিবারের সদস্যরা।আবার কোথাও দিনভর ১০ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও লম্বা লাইন পড়ছে।
শহরের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চাহিদা অনুপাতে ভ্যাকসিনের যোগান না থাকায় বন্ধ থাকছে প্রায়দিনই একাধিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। কেন্দ্রের তরফে রাতের যোগান কম থাকায় শহরে চাহিদার সঙ্গে ভ্যাকসিন এর জন্য সরকারি ও বেসরকারি ক্ষেত্র গুলি। খুব স্বল্প পরিমানে ভাকক্সিন হাতে পৌঁছানোয় তা শহরের সমস্ত ভ্যাকসিনেশন কেন্দ্র গুলিতে সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। আর এতেই হন্যে হয়ে দ্রুত প্রতিশেধক নেওয়ার জন্য শহরজুড়ে দিশেহারা হয়ে ছুটছেন জনসাধারণ।
জানা গিয়েছে সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮০০০কোভিশিল্ড ও ৬০০০কো ভ্যাকসিন এসে পৌঁছেছে। একইসঙ্গে শিলিগুড়ি পুরো নিগমের কমিশনার জানান শিলিগুড়ি পুরো এলাকার জন্য মঙ্গলবার ৬০০ভ্যাকসিন আসে। যার জেরে শহরে ছয়টি স্বাস্থ্য কেন্দ্রেই ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। প্রতি কেন্দ্রে ১০০ডোজ ভ্যাকসিন দেওয়ার নিয়ম ধরে। বেসরকারি হাসপাতাল ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কথা ১লা মে পর থেকে ১৮বছরের উর্দ্ধে সকলকে ভ্যাকসিন দেওয়ার ঘোষণার পাশাপাশি মূল্য নির্ধারণ করায় কৃত্রিম চাহিদা বাড়িয়ে মজুদ করতে শুরু করেছে।

Post a Comment