বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
দি নিউজ লায়ন; বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপিও।
এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। সেগুলি সবং থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩ বিজেপি কর্মীকে আটক করেন। সকালে থানায় যান সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি। সবং বিধানসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি ওতৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।

Post a Comment