ভোট দিয়ে কমিশন ও বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল - The News Lion

ভোট দিয়ে কমিশন ও বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল


দি নিউজ লায়ন ;   বাংলায় ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যতো অভিযোগই উঠুক না কেন, সেই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে শেষ দফার ভোটে  নির্বাচন কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনীর কাজেরও প্রশংসা করেন। শেষ দফার ভোটে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্ত্রী সুদেশ ধনকড়কে সঙ্গে নিয়ে কলকাতার চৌরঙ্গী বিধানসভার প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের অফিসে থাকা বুথে ভোট দেন। 


ভোট দানের পর তিনি ও তাঁর স্ত্রীর আঙুল তুলে ধরে বলেন, তাঁরা দুই জনেই ভোট দিয়েছেন। এদিন  নিজের কেন্দ্রে ভোটের আয়োজন দেখে রীতিমতো সন্তোষ প্রকাশ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে রাজ্যপাল বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের সবথেকে বড়ো উতসব। একটা ভোটের দ্বারাই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। যে ভোট দেয় না সে অভিযোগের অধিকার হারায় বলেও মন্তব্য করেন তিনি। সেই উতসবে তিনি ও তার স্ত্রী অংশ নিতে পেরে খুশী বলে জানান। 


রাজ্যপাল বলেন, ভোটকেন্দ্রে একশো শতাংশ কোভিড প্রটোকল মানা হয়েছে। এনিয়ে কোনও দ্বিমত নেই। এদিন তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা করেন। তিনি বলেন, কমিশন ও কেন্দ্রীয় বাহিনী যেভাবে ততপরতার সঙ্গে ও নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করছে তা নিঃসন্দেহে প্রশংসার। 


তবে রাজ্যপাল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করলেও এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন ও বাহিনীর কাজ নিয়ে সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিলো, এরা বিজেপির হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের এদিনের মন্তব্য যথেষ্ট তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, কমিশন ও বাহিনীর প্রশংসা করে এদিন কার্যত ফের মুখ্যমন্ত্রীর বিপরীতে থাকা অবস্থানকেই ফের মজবুত করলেন রাজ্যপাল।       

 

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.