হাবড়ায় দাপিয়ে প্রচার জ‍্যোতিপ্রিয়র - The News Lion

হাবড়ায় দাপিয়ে প্রচার জ‍্যোতিপ্রিয়র



দি নিউজ লায়ন ;  হাবড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ মোড়ে তখন দলের কর্মীরা উপস্থিত। আচমকাই হুডখোলা গাড়িতে হাজির হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। সামনেই ভোট তাই হুডখোলা গাড়িতে আবার কখনো বা পায়ে হেঁটে দলীয় কর্মীকে সঙ্গে নিয়েই প্রচারের কাজ সারলেন হাবড়ার তৃণমূল প্রার্থী। কারোর হাতে শঙ্খ আবারও কারোর হাতে চন্দন ও ফুলের মালা। এলাকার প্রিয় মানুষকে বরণ করার জন্য আট থেকে আশি সকলেই উজ্জীবিত হয়ে তাদের প্রিয় মানুষকে বরণ করতে এগিয়ে এলেন। 


প্রচারে বের হয়ে কারোর সাথে সেলফি আবার কারও সঙ্গে হাত মেলানোর আবদার ফেলতে পারেন নি। কখনো বা ছোট বাচ্চাকে কোলে তুলে নিলেন তিনি। শুক্রবার সকালে এইভাবেই ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে প্রচারের কাজ সারলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"হাবড়াকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। গত দশ বছরে এলাকার মানুষের প্রচুর ভালোবাসা আমি পেয়েছি। এলাকায় যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে যে ভাবে উন্নয়নের কাজ করেছি সেই জন্যই এত মানুষের জন সমর্থন আমার সঙ্গে রয়েছে।


 মানুষের আশীর্বাদে আমি জিতবোই। আমার এখনো এলাকায় অনেক উন্নয়নের কাজ বাকি আছে। আগামীদিন আমার স্বপ্ন স্বপ্নের হাবড়া আমি বানাবোই বানাবো"।  ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিউর্ধ বাসন্তী মুখোপাধ্যায় বলেন,"আমাদের এলাকায় গত দশ বছরে ঢেলে উন্নয়নের কাজ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাস্তাঘাট কি ছিল আগে। আর এখন এলাকায় সব রাস্তাঘাট এখন পাকা হয়েছে। তাই আমাদের পাড়ায় তিনি প্রচারে এসেছেন এটা জানতে পেরে তাকে ঠাকুরের পায়ে চন্দন ছুঁয়ে তার কপালে জয়ের টিকা পরিয়ে দিলাম"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.