আমহার্স্ট স্ট্রিট থানায় FIR দায়ের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; ভোটের সময় ইভটিজিং-এর শিকার হচ্ছেন মেয়েরা। তাও আবার খোদ প্রধানমন্ত্রীর সুরে। এমনটাই দাবি বেঙ্গল সিটিজেন ফোরামের। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আমহার্স্ট স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেছে এই ফোরাম।
FIR-এ বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যেকটি জনসভায় যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি' সম্বোধনে কটাক্ষ করছেন, তা অপমানজনক। তাঁকে অনুকরণ করেই নিত্যদিন কটূক্তির শিকার হচ্ছে সাধারণ মেয়েরা। কাজেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এই দাবিতেই এদিন থানার সামনে বিক্ষোভ দেখান বেঙ্গল ফোরামের সদস্যরা। প্রধানমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ দেখান বেশ কিছু তরুণ তরুণী। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে বেশ কিছুক্ষণ অবস্থানও করেন তাঁরা। এর পাশাপাশি নির্বাচন কমিশনে যাওয়ার কথাও জানান তাঁরা।

Post a Comment