আপনারা একজন স্মাগলারকে ভোট দেবেন নাকি ঘরের মেয়েকে ভোট দেবেন, স্মৃতি ইরানি
দি নিউজ লায়নঃ আপনারা একজন স্মাগলারকে ভোট দেবেন নাকি ঘরের মেয়েকে ভোট দেবেন। বুধবার উত্তর 24 পরগনা জেলার অশোকনগর হরিপুর ময়দানে এসে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অশোকনগর হরিপুর ময়দানে এসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এখানকার প্রার্থী একজন স্মাগলার গুন্ডা। আপনারা নিজেরাই ঠিক করুন কাকে ভোট দেবেন। বাংলায় বিজেপি সরকার আসছে মমতা ব্যানার্জির কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প বাংলায় করতে দিচ্ছে না তাই আপনারা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে বলুন আগামী 22 শে এপ্রিল ঘরের মেয়েকে ভোট দেবার জন্য।
অশোকনগরের একাধিক সমস্যা রয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসলে সেগুলো পূরণ হবে। অশোকনগর স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে অশোকনগর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। এছাড়াও তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি ও তোলাবাজির কথা তুলে ধরেন এদিন।
Post a Comment