করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী
দি নিউজ লায়নঃ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা জনতা দলের বিধায়ক মেওয়ালাল চৌধুরী। দলীয় পার্টি সূত্রে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।
জানা গিয়েছে, গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন বিহারের প্রাক্তন মন্ত্রী মেওয়ালাল চৌধুরী। তারপর থেকেই তিনি পাটনার পারস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর করোনার চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, সোমবার ভোর ৪ টে নাগাদ তিনি মারা যান।
Post a Comment