জনসংযোগ কর্মসূচীতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়নঃ "অশোকনগর বিধানসভা কেন্দ্রে ডাঃ সুময় হীরা দলীয় নির্দেশকে অমান্য করে তৃনমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। এই কেন্দ্রে আমাদের প্রার্থী নারান গোস্বামী জিতছে এটা নিশ্চিত। ভবিষ্যতে ওই নির্দল প্রার্থীকে আর দলে নেওয়া হবে না"।-----রবিবার সকাল থেকেই হাবড়া বিধানসভার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে জনসংযোগ কর্মসূচীতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন জেলার তৃণমূল সভাপতি তথা হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

Post a Comment