শীতলকুচিতে পুনর্নির্বাচনেও উত্তজনা - The News Lion

শীতলকুচিতে পুনর্নির্বাচনেও উত্তজনা

 


দি নিউজ লায়ন;   ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে দলীয় প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঢুকছেন বিজেপি প্রার্থী। নীরব দর্শক পুলিশ কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থল শীতলকুচি বিধানসভার 126 নম্বর বুথ।পুনরনির্বাচনেও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ভাজপার। ঘটনার তীব্র প্রতিবাদ জানান তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। পুলিশকে ধমক দেন তিনি। তার অভিযোগ, পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে শীতলকুচির বুথে হাজির হন বিজেপি প্রার্থী বরেন বর্মন। দলীয় পতাকা লাগানো গাড়িতে বুথের 100 মিটারের মধ্যে ঢুকে পড়েন তিনি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে সম্পূর্ণ বেআইনি এই ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। ওই একই সময়ে ভোটগ্রহণ কেন্দ্রের আসেন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। শীতলকুচি থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনীকে ধমক দেন তিনি। 


প্রশ্ন করেন, কীভাবে নজরদারি এড়িয়ে বিজেপি প্রার্থী দলীয় প্রতীক লাগানো গাড়িতে বুথের 100 মিটারের মধ্যে চলে এলেন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতেই দলীয় প্রতীক লাগানো গাড়িতে বুথের সামনে আসেন বিজেপি প্রার্থী। পুলিশ এবং নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে। শীতলকুচি থানার আইসি নির্বাচন কমিশন এবং বিজেপির দালালে পরিণত হয়েছে। যদিও এব্যপারে  বিজেপি প্রার্থী বলেন, তাঁর গাড়িতে বিজেপির পতাকা লাগানো থাকলেও সেটা অনেক দূর থেকেই তাঁকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। অকারণে উত্তেজনা তৈরির চেষ্টা করছে শাসক দল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.