সব নির্বাচনী জনসভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; সব নির্বাচনী জনসভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে জানিয়েছেন, 'আমরা ভাচুয়ালি মানুষের কাছে পৌঁছে যাব। খুবই তাড়়াতাড়ি ভাচুর্য়াল মিটিং-র সূচি জানিয়ে দেওয়া হবে'।
হাইকোর্টের ভর্ৎসনার পর প্রচারে নিষেধাজ্ঞা জারি করাই শুধু নয়, আগে যে সমস্ত রোড-শো, মিছিলের অনুমতি দেওয়া ছিল, সেগুলি বাতিল করে দিয়েছেন নির্বাচন কমিশন। এখন শুধুমাত্র দুরত্ব বিধি মেনে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে জনসভা করা যাবে। তাও আবার শর্তসাপেক্ষে!
এরপরই রাতে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গোটা দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি কারণে ও কমিশনের নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে আমার সমস্ত পূর্ব নির্ধারিত সভা বাতিল করছি। আমরা ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে যাব। ভার্চুয়াল সভার সূচি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

Post a Comment