ঘাটালে পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু,এলাকায় শোকের ছায়া - The News Lion

ঘাটালে পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু,এলাকায় শোকের ছায়া

 


দি নিউজ লায়ন;  বুধবার রাতে পথদুর্ঘটনাটি ঘটে  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার খড়ার মিদ্যা পুকুরের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় যে ঘাটাল পৌরসভার৭ নম্বর ওয়ার্ডের কিসমত রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা গৌতম দোলাই ,তার বয়স ২৬ বছর,কার্তিক সাতিকএর বয়স ২৫ বছর ও বিবেক শাসমল  এর বয়স  ২৪ বছর।ওই তিন যুবক বুধবার রাতে ঘাটাল থানার খড়ার পালপুকুর এলাকায় এক পরিচিতির বাড়িতে টাকা দিতে গিয়েছিল। 


তার বাড়িতে টাকা দিয়ে ফেরার সময় খড়ার মিদ্যা পুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় গৌতম দোলাই ও কার্তিক সাতিক। আশঙ্কাজনক অবস্থায় বিবেক শাসমল কে উদ্ধার করে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে বিবেক শাসমল মারা যায়। তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। কর্মসূত্রে তারা রাজ্যের বাইরে ছিলেন।


 সম্প্রতি বাড়ি ফিরে এসেছে। ওই তিন যুবকের মৃত্যুতে ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কিসমত রামচন্দ্রপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাটাল থানার পুলিশ ওই তিন যুবকের মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণেওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য  ঘাটাল থানার পুলিশ তদন্তের শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.