মুর্শিদাবাদে ভোটের মুখে কংগ্রেস শিবিরে ভাঙ্গন - The News Lion

মুর্শিদাবাদে ভোটের মুখে কংগ্রেস শিবিরে ভাঙ্গন

 


দি নিউজ লায়ন;  আর মাত্র কয়েকদিন বাদেই মুর্শিদাবাদে সপ্তম ও অষ্টম দফায় ভোট। তৃণমূলত‍্যাগী মোশারফ হোসেনের খাস তালুক মুর্শিদাবাদের নওদা ব্লকে কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান সভা  অনুষ্ঠিত হলো  সোমবার আমতলা বাজার সংলগ্ন এলাকায়। এদিন নওদা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক মতিউর রহমান এর নেতৃত্বে  কংগ্রেস থেকে৪১টি বুথ সভাপতি, ব্লক ছাত্র যুব সভাপতি সহ দশটি অঞ্চল যুব সভাপতি, ব্লক ছাত্র পরিষদ সভাপতি সহ দশটি অঞ্চল ছাত্র পরিষদ সভাপতি, আইএনটিটিইউ সভাপতি সহ ২৫০০০ কর্মীর যোগ দেন আবু তাহের খান এর হাত ধরে।


 পাশাপাশি বিজেপি থেকে ৫০ জন যোগ দেন তৃণমূলের তরফে দাবি করা হয়। তৃণমূলের দাবি, কংগ্রেস-সিপিএম একযোগে ভাজপার সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারাতে চাইছে। অনৈতিক এই জোট মন থেকে মানছেন না কংগ্রেসের নেতা কর্মীরা। তারা মনে করছেন এতে লাভ হবে বিজেপির। দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তাই তারা তৃণমূলে যোগ দিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.