অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকদাহে জনসভা ঘিরে উচ্ছাস - The News Lion

অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকদাহে জনসভা ঘিরে উচ্ছাস

 


দি নিউজ লায়ন;   নদীয়া চাকদহ বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহের সমর্থনে রবিবার দুপুরে চাকদহপূর্বাচল উচ্চ বিদ্যালয় ময়দানে তৃণমূলের একদলীয় জনসভায় যোগ দান করলেন রাজ্যের সর্বভারতীয় যুব সভাপতি তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 সংযুক্ত মোর্চার অপপ্রচার ও সাম্প্রদায়িক বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি কেসরিয়ে এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে শুভংকর সিংহ কে জয়লাভ করানোর জন্য এদিনের সভায় মঞ্চ থেকে চাকদা বিধানসভার বসবাসকারী সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


পাশাপাশি গতকাল চতুর্থ পর্যায়ের নির্বাচনে কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত চার যুবকের প্রসঙ্গে পরিকল্পিত খুন করা হয়েছে বলে এই দিন রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে কার্যত একহাত নেন তিনি। রাজ্যের বিরোধীদল সংযুক্ত মোর্চা ও সম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এই বিধানসভার মানুষ সোচ্চার হবেন এবং ভোটবাক্সে তার জবাব দেবেন। পাশাপাশি বিপুল সংখ্যক ভোটে শুভংকর সিংহ কে জয়ী করবেন বলেও এই দিন দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.