মেদিনীপুরে কালা দিবস পালন করলো তৃণমূল - The News Lion

মেদিনীপুরে কালা দিবস পালন করলো তৃণমূল

 


দি নিউজ লায়ন;   শনিবার রাজ্যে চতুর্থ পর্বের বিধানসভার নির্বাচন চলা কালীন কোচবিহার জেলার শীতলকুচি  বিধানসভা কেন্দ্রের  জোড়পাটকি  এলাকায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায়।কেন্দ্রীয় বাহিনীর গুলিতে  হামিদুল মিঁয়া, ছামিউল হক,মনিরুজামান মিঁয়া  ও নূর আলম হোসেন নামে  চার জন ভোটারের মৃত্যু হয়।এছাড়াও আরো চারজন গুলি বৃদ্ধ হয়ে হাসপাতালে  ভর্তি আছেন।


ওই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে দায়ী করে তার পদত্যাগের দাবি জানিয়ে  রবিবার রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে প্রতিবাদ,ধিক্কার মিছিল ও কালা দিবস পালনের ডাক দেয়।তাই রবিবার মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমিত শাহ র কুশপুত্তলিকা দাহ করে মেদিনীপুর শহরে মিছিল করে কালা দিবস পালন করা হয়।মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব,তৃনমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।


তৃনমূলের  নেতা গোপাল সাহা বলেন রবিবারের ঘটনা প্রমান করে হাজার  চেষ্টা করলে  ও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবেনা।তাই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিজেপি নিরীহ মানুষ কে গুলি করে বাংলা জুড়ে হিংসার বাতাবরণ তৈরি করার  চক্রান্ত শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ কোচবিহার জেলার শীতলকুচির  ঘটনার জন্য বিজেপি কে উপযুক্ত জবাব দিবেন।ওই ঘটনার নিন্দা করে মৃতদের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে বলে তিনি জানান।তিনি আরো বলেন যে ওই ঘটনার রাতিবাদে রবিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে কালা দিবস পালন করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.