রবিবাসরীয় প্রচারে আলোরানী সরকার
দি নিউজ লায়ন; রবিবাসরীয় প্রচারে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী আলোরানী সরকার সকাল দশটা থেকেই নেমে পড়েছেন। বর্ণাঢ্য মিছিলে টোটো ইউনিয়নের প্রায় ১০০টি টোটোতে কর্মী এবং সমর্থকরা মন্ডলপাড়া বাজার থেকে শুরু করে কালীতলা চড়কতলা প্রাইমারি স্কুল মাঠ হয়ে মানিকতলা শ্মশান, হাইস্কুল, দোগাছিয়া হয়ে মন্ডলপাড়া বাজারে ফিরে আসে।
প্রার্থী পাড়ার পর পাড়া পরিক্রমা করার সময় রাস্তার পাশে গ্রামবাসীরা প্রার্থী আলোরানী সরকারকে অভিনন্দন এবং আশীর্বাদ জানান। কোথাও আবার তিনি শীতলা মন্দির এবং বেশ কিছু মন্দিরে পূজা দেন।
চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজারেরও বেশি নেতা ও কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদানে এই বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানেই যাচ্ছিল এলাকাবাসী উৎসাহ দিয়ে গেছেন।
Post a Comment