তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বীরভূমের ময়ূরেশ্বরে - The News Lion

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বীরভূমের ময়ূরেশ্বরে

 


দি নিউজ লায়ন;    তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বীরভূমের ময়ূরেশ্বরে। সকালে ময়ূরেশ্বরের ১৮৯ ও ১৯০ নম্বর বুথে ভাই বিশ্বজিৎ মণ্ডলকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল। সেই সময় বিজেপি প্রার্থী উপরে চড়াও হয়ে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এর ফলে দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।


 গুরুতর আহত হন ৩ তৃণমূল কর্মী।  জখম এক তৃণমূল কর্মীর দাবি,''আমাকে মাঝ রাস্তায় ধরে বলেছে বুথে যেতে দেওয়া হবে না। তার পর ওরা মারধর করে।'' তবে বিজেপির দাবি, তৃণমূলের মারধরে আহত হয়েছেন তাদের প্রার্থীর ভাই বিশ্বজিৎ মণ্ডল। মাথা ও বুকে চোট লেগেছে তাঁর। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.