সুন্দরবনের নদী পথে ইভিএম নিয়ে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে
দি নিউজ লায়ন; বসিরহাট মহকুমা আগামী শনিবার ১৭ ই,এপ্রিল পঞ্চম দফা নির্বাচনের ছটি বিধানসভা ভোট গ্রহণ। তার মধ্যে সুন্দরবন লাগোয়া দুটি বিধানসভার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ। তাই এই বিধানসভার দুটোর জন্য নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টা আগে হিঙ্গলগঞ্জ বিধানসভার আইটিআই কলেজ ও সন্দেশখালি বিধানসভা নেজাট এর ডিআরসি থেকে ভোট কর্মীরা ইভিএম চেকিং করে নদী পথে রওনা দিয়েছেন।
দুর্গম জায়গায় তাই আগে থাকতেই রওনা দিয়েছেন কেউ রায়মঙ্গল নদী দিয়ে কেউ আবার বেতনি নদী দিয়ে ইভিএম নিয়ে নিজে নিজে কেন্দ্রে পৌঁছাচ্ছেন।
হিঙ্গলগঞ্জ বিধানসভার
মোট ভোটার ২,২৮,১২৬
পুরুষ ভোটার ১,১৭,০০১, মহিলা ভোটার ১,১১১,২২ তৃতীয় লিঙ্গ ৩,
মোট বুথ সংখ্যা,৩১৮
সন্দেশখালি বিধানসভা
মোট ভোটার,২,৩৮,৫৬৯ পুরুষ ভোটার ১,২২২,৪৩
মহিলা ভোটার১,১৬,৩২১
তৃতীয় লিঙ্গ ৫
মোট বুথ সংখ্যা,৩২০
বাকি চারটি বিধানসভার ইভিএম দেওয়া হবে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে চারটি বিধানসভা নিজের কেন্দ্র থেকে।।
Post a Comment