ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ - The News Lion

ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ    ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ। ভোট লুঠের অভিযোগে ভারতী ঘোষের এক সঙ্গীকে আটক করে পুলিস। রাস্তায় শুয়ে পড়ে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি ও বিক্ষোভ বিজেপি কর্মীদের।


বুথের সামনে বহিরাগতদের নিয়ে এসে জড়ো করেন ভারতী ঘোষ, এই অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের৷ ভারতীর সঙ্গে আসা কয়েকজনের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি হয়৷ পুলিশের সামনেই বিশৃঙ্খলা বাড়তে থাকে৷ সেষমেশ পুলিশই পরিস্থিতি সামাল দেয়৷ বিজেপি মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ৷ প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন ভারতী ঘোষ৷    


বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ডেবরাতে শুরু হয় ভোট৷ তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকটি এলাকার বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন ভারতী ঘোষ৷ 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.