২ মে ভোটগণনা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি হাই কোর্টের
দি নিউজ লায়ন; করোনার বাড়বাড়ন্তের জন্য দায়ী নির্বাচন কমিশন, ভর্ৎসনা হাই কোর্টের। আদালতের তরফে স্পষ্ট জানানো হয় ৩০ এপ্রিলের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে ২ মে হবে না ভোট গণনা। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত, বললেন মাদ্রাজ হাই কের্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও সেন্থিকুমার রামমূর্তির বেঞ্চ জানায়, কোভিড-১৯-র দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। শুধু তাই নয় নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত বলেও মনে করেন প্রধান বিচারপতি।

Post a Comment