বিজেপি হারছে বলে গুলি করে মারছে, মমতা - The News Lion

বিজেপি হারছে বলে গুলি করে মারছে, মমতা

 


দি নিউজ লায়ন;   ১। বিজেপি হারছে বলে গুলি করে মারছে। কিন্তু সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না। কাল উত্তরবঙ্গে যাচ্ছি আমি। আমার পাঁচজনকে মেরেছে। কোচবিহারে যাব কাল আমি। কালো ব‍্যাজ পরে প্রতিবাদ হবে। অমিত শাহের পদত‍্যাগ দাবি করব আমরা‌। 

২। কী অন্যায় করেছিলেন মানুষগুলো? এজেন্সিকে কাজে লাগাচ্ছে এরা। মেয়েদের ভয় দেখাচ্ছে।


৩। 'অত্যন্ত মর্মাহত হয়ে আজ কথা বলছি। সিআরপিএফ গুলি চালিয়ে চার জনকে মেরে ফেলল। আমি বারবার বলছি, সিআরপিএফ আমার শত্রু নয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় চলছে ওরা। এত ঔদ্ধত্য কেন?'

৪। 'এই ঘটনার বদলা নিতে হবে। একটা করে ভোট, একটা করে বদলা। এতগুলো মানুষকে গুলি করে মেরে বলছে, আত্মরক্ষা! রিটায়ার্ড লোক আমার নিরাপত্তারক্ষী হলে অসুবিধা, আর রিটায়ার্ড লোককে দিয়ে নির্বাচন কমিশন চালাচ্ছে। আজকে আমার হাতে নেই আইনশৃঙ্খলা। তৃণমূল নেতা, পাবলিককে খুন করা হচ্ছে।'



৫। আমার পাঁচটা ভাইকে মেরে দিল। বিজেপির গলায় দড়ি দিয়ে মরা উচিত। অমিত শাহ পদত‍্যাগ করুন। ভোটের লাইনে গুলি চালিয়ে দিলি বিজেপি! পঞ্চায়েত ভোটে তো এত লোক মারা যায়নি, তুমি কি করছো নির্বাচন কমিশন? কুড়ি জন লোক মারা গেল!

৬। বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ভয় পেয়ে ভোট দেব না, এটা করবেন না। ভোট না দিলে অসমের মত ডিটেনশন ক্যাম্পে জায়গা হবে। সব নাম ওরা কেটে দেবে। আমি এনপিআর এনআরসি করতে দিইনি। বিজেপিকে হারাতেই হবে।


৭। মানুষকে গুলি করে মেরে দিয়ে দেশ বেচে দিয়ে বিজেপি সোনার বাংলা গড়বে! আচ্ছে দিন আনবে !বিজেপি রাজনৈতিক ভাবে খেলা হবে। আমি দুর্বল খেলোয়ার নয়। সব দেখে নেব। পুলিশ প্রশাসনের কারা বিজেপির কোথায় কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে কাজ করছে সব দেখে রাখছি।

৮। বিজেপি আগের তিন দফা হেরে গেছে। এই দফাতেও পুরো হেরে যাবে। গুলি চালিয়েও কিছু করতে পারবে না। তোমরা হারবে। তৃণমূল জিতবে। বাংলা জিতবে।


৯। 3000 বিজেপি কর্মীর তৃণমূলে যোগ দিয়েছি আজ আরও অনেকে চলে আসবে সবাই ভালো করে কাজ করুন বিজেপি কে হারাতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.