গৌতম দেবের বিধানসভা কেন্দ্রে প্রচারে আসছেন দেবাংশু ভট্টাচার্য্য
দি নিউজ লায়ন; গৌতম দেবের বিধানসভা কেন্দ্রে প্রচারে আসছেন দেবাংশু ভট্টাচার্য্য। উত্তরের নির্বাচনী ময়দানে খেলা হবের পর জয় নিশ্চিত করতে কনিষ্ঠ তবে পারদর্শী ব্যাটসম্যানকে নামাচ্ছে তৃনমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে ৮ই এপ্রিল শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের প্রচারে আসতে চলেছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী নব প্রজন্ম নতুন ভোটারেরা দেবাংশুকে শহরে চায়। তাদের আবদারকে নজরে রেখেই ইয়ং ব্যাটসম্যান দেবাংশুকে শহরের নির্বাচনী প্রচারের ময়দানে নামাতে চলেছে তৃনমূল নেতৃত্বরা। পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর এলাকায় দেবাংশু বাড়তি অক্সিজেন যোগাবে এমনটাই মনে করছে তৃনমূল।

Post a Comment