নন্দীগ্রামে ভোট ঘিরে বয়ালে ক্রমশ পরিস্থিতি ভয়াল হয়ে উঠছে
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে ভোট ঘিরে বয়ালে ক্রমশ পরিস্থিতি ভয়াল হয়ে উঠছে। বয়াল ১ ও ৭ নম্বর বুথ পরদর্শনে গিয়ে বিজেপির বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোটের অভিযোগতোলেন তিনি। মমতা সরাসরি অভিযোগ করেন, এই কেন্দ্রে ভোটারদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভয় দেখানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসা হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকরা ঢুকতে পারছেন না। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিস্ক্রিয়তারভিযোগ তোলেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বয়াল এলাকায় যেতেই ১৪৪ ধারার মধ্যেই গ্রামবাসীরা জমায়েত হতে শুরু করেন। তাঁর সামনেই ‘জয় শ্রীরাম’স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়। ভোট দিতে না দেওয়ার অভিযোগে বয়াল এলাকার একটি পাড়া কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। একপক্ষের অভিযোগ, বিজেপি বাইরে থেকে লোক এনে তাদের বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
যার বিরুদ্ধে ইট ও বাঁশ নিয়ে গ্রামবাসীদের একটি অংশ জড়ো হচ্ছেন বলেও খবর মিলেছে।এদিক উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।স এদিকে বয়াল এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, হিন্দিভাষী গুন্ডারা অশান্তি করছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে গুন্ডারা এসে ঝামেলা পাকাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মমতা বলেন, নন্দীগ্রামের বয়াল এলাকায় ৮০ শতাংশ ছাপ্পা ভোট পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই কাজ হয়েছে বলেও সরাসরি অভিযোগ করেন মমতা। বয়ালের বুথে বসেই মমতা বলেন, নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে আদালতে যাবেন তিনি। ইতিমধ্যে বিষয়গুলি জানিয়ে রাজ্যপালকে ফোন করেন মমতা। বলেন, এখানে বাইরের লোক এনে ভোট করানো হচ্ছে। সকাল থেকে বুথ দখল করে নেওয়া হয়েছে। তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি।

Post a Comment