বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেদিনীপুরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন - The News Lion

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেদিনীপুরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

 


দি নিউজ লায়ন;  বিশ্ব স্বাস্থ্যদিবস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর  জেলা আদালত প্রাঙ্গনে একটি স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হল  পশ্চিম মেদিনীপুর জেলা আইনী পরিষেবা কেন্দ্রের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলা জজ সৌমেন্দু নাথ দাস,জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সেক্রেটারী বিচারক সম্রাট রায়,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আরো অনেকে। 


 প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে জেলা জজ সৌমেন্দুবাবু বলেন, বিশ্ব স্বাস্থ্যদিবসে একটি স্বাস্থ্যশিবির করে আদালতের কর্মচারী  বিশেষ করে বয়স্ক কর্মচারীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাই উদ্দেশ্য ছিল। 


আদালতের কাজের স্বার্থে অনেক সময় ছোটো ছোটো শারীরিক অসুবিধা গুলিকে অনেকেই এড়িয়ে চলেন। যা হয়ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে বড় কোন বিপদ ডেকে আনবে না। বিচারক সম্রাট রায় জানান,আইনজীবী ও আদালত কর্মচারী সহ প্রায় দেড়শো জন এদিন শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.