দ্বিতীয় দফার নির্বাচনের শেষ লগ্নে
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনের শেষ লগ্নে ফের উত্তপ্তপশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের শোলডিহা শ্যমচাঁদপুর এলাকা। তৃণমূলের কেশপুর এর প্রার্থী শিউলি সাহারএজেন্ট হাবিবুর রহমান কে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের ভোটের শেষ লগ্নে বুথ পরিদর্শনে যাওয়ার সময় তৃণমূলের প্রার্থীর এজেন্টকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের শোলডিহা শ্যামচাঁদপুর এলাকায়, অভিযোগের তির বিজেপির দিকে।
আহত তৃণমূল প্রার্থীর এজেন্টের নাম হাবিবুর রহমান, তাকে আশংকা জনক আহত অবস্থায় প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার চোখ নষ্ট হওয়ার আশংকা রয়েছে,এখনো তার জ্ঞান ফেরেনি।মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার বাবুরা তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছেন।ওই ঘটনার ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে মোতায়ন বিশাল পুলিশবাহিনী। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা এলাকায় বৃহস্পতিবার ভোরে এক তৃনমূলের কর্মী কে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়।ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার বিকালে কেশপুরের তৃনমূলের প্রার্থী শিউলি সাহার নির্বাচনী এজেন্ট হাবিবুর রহমান এর উপর বিজেপির হামলার ঘটনার ফের উত্তপ্ত হয়ে উঠে কেশপুর বিধানসভা এলাকা।তবে তৃনমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।

Post a Comment