মমতার ধর্নাকে নাটক বলে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী
দি নিউজ লায়ন; আজ প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মমতা বন্দোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী নার্গিস বানু চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় অধীর রঞ্জন চৌধুরী এই ধর্নাকে নাটক বলে কটাক্ষ করেন। তিনি বলেন, প্রতিবাদের নামে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর উচিত ছিল বিজেপির যাঁরা শীতলকুচির গুলি চালানোর ঘটনায় বাতেলা দিচ্ছেন তাঁদের গ্রেফতার করে জেলে পাঠানো। মঙ্গলবার বেলা ১২টায় কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রেঅবস্থিত চাঁদগঞ্জ হাইস্কুল মাঠের জনসভায় অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্য করে বলেন যে, “আপনি গ্রেফতার করুন। আপনার সঙ্গে আমরা থাকব। এমনকি এব্যাপারে আপনাকে সবাই মিলে সমর্থনও করব।”

Post a Comment