করোনার জেরে ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠের দরজা - The News Lion

করোনার জেরে ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠের দরজা




দি নিউজ লায়ন ;  করোনা সংক্রমণের  দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি এখন বেসামাল। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠও। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে। পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানা গেছে। উল্লেখ্য, গত বছর দেশ জুড়ে লকডাউনের জেরে  ২০২০ সালের ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ৮২ দিন বন্ধ থাকার  পর ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।


 ওই সময় একাধিক করোনা বিধি মেনে গেটে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ করানো হতো। মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব মানা থেকে হাত স্যানেটাইজ করে মঠে ঢোকা, সব করোনাবিধিই  মানতে হত ভক্ত থেকে দর্শনার্থী সকলকেই।  এর প্রায় দেড় মাস পর ২ আগস্ট থেকে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। সেই সময়ে মঠের আবাসিক সন্ন্যাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হন। 


যার জেরেই মূলত দ্বিতীয়বার বেলুড়মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারিতে ফের কোভিড বিধি মেনে খোলা হয় মঠের দরজা। পরবর্তী পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার থেকে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.