কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ - The News Lion

কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ




দি নিউজ লায়ন ;  কাঁচরাপাড়ার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বেবি বণিকের বাড়িতে গভীর রাতে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা বোমের তীব্রতায়  ভেঙে যায় জানলার কাঁচ ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ভোট-পরবর্তী  হিংসায় ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। 


এবিষয়ে স্বামী তৃণমূল কংগ্রেসের খোকন বনিক বলেন, " বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি হেরে যাওয়ার ভয়ে সমস্ত তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছে। অন্যদিকে বোমাবাজির ঘটনার খবর পেয়ে দিন সকাল বেলায় আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে যান স্থানীয় তৃণমূল প্রার্থী অধিকারী। তিনি এই ঘটনার প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.