ভোট মিটলেই সুপ্রিম কোর্টে যাবো, বললেন মমতা
দি নিউজ লায়ন ; ভোট মিটলেই সুপ্রিম কোর্টে যাব। নিরপেক্ষ ভোটের দাবিতে শীর্ষ আদালতে আরজি জানাবো। নির্বাচন কমিশন বিজেপির কোথায় চলছে। অবজারভাররা বিজেপি নেতারা যা বলছেন তাই শুনছেন। এভাবে চলতে পারে না। ভোট যাতে নিরপেক্ষ হয় আগামীদিনে সুপ্রিম কোর্টের কাছে সেই আরজি জানাবো। বোলপুরে সাংবাদিক সম্মেলন করে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, রাজ্যের একের পর এক সিনিয়র আধিকারিকদের বদলি করা হচ্ছে। অত্যন্ত অপমানজনক কাজ করা হচ্ছে। বিজেপির কোথায় এইসব হচ্ছে। অবজারভারদের চ্যাটের তথ্য সামনে আসছে। তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে। পুলিশ ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশনের কথায়। ভোটের পর পুলিশের সঙ্গে কথা বলব। কাদের কথায় তারা এইসব করল জানতে চাইব। আমার কাছে সমস্ত তথ্য আছে। ভোটের আগের দিন ইচ্ছে করে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আটকে রাখা হচ্ছে। বীরভূমে কেষ্টকে আটকে রাখার চেষ্টা করছে। আগের বারও কেষ্টকে ঘরবন্দি করা হয়েছিল। এসব চলতে পারে না। এবারও ওকে নজরবন্দি করলে ওকে কোর্টে যেতে বলব।
মমতা বলেন, বিজেপির কথায় এত কিছু করেও নির্বাচন কমিশন ওদের সত্তরের বেশি আসন দিতে পারবে না। বিজেপি সত্তরে আটকে যাবে। ওরা পুরো হেরে গিয়েছে। বাংলা তৃণমূলেরই থাকবে। আমরা সরকার করব। বাংলা গুজরাটের হবে না। দিল্লি বাংলা দখল করতে পারবে না।বিজেপি ভয় দেখালেও ভোট দেবেন। ভোট না দিলে ওরা নাম কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে । একদম ভয় পাবেন না। আমি বলছি, বাংলায় এনআরসি সিএএ করতে দেব না। দেব না মানে দেবই না। কেউ করতে পারবে না। নিশ্চিন্তে থাকুন।

Post a Comment