শাড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার সময় ধরা পড়লেন বিজেপি নেতার দাদা
দি নিউজ লায়ন ; ভোটের দুদিন আগে ভোটারদের প্রভাবিত করার জন্য শাড়ি উপহার দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার দাদার বিরুদ্ধে । অভিযুক্তের নাম রনজিত মোদি । তার ভাই বিশ্বনাথ মোদি বিজেপির ব্লক সভাপতি-র দ্বায়িত্বে রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার সকালে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দির এর সামনে নিজের বাড়িতে এলাকার ভোটারদের ডেকে এনে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মোদির দাদা রণজিৎ মোদী । কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলির করার কথা চাউর হয়ে যায় এলাকায় । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। কি কারনে শাড়ি বিলি করা হচ্ছে জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেয় অভিযুক্ত ও তার ছেলে । পুলিশের কাজে তারা বাধা দেয় বলেও অভিযোগ। এরপরই শাড়ি সহ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ ।
অভিযুক্ত রণজিৎ মোদী দাবি করেন এই শাড়ি বিতরনের সাথে রাজনৈতিক কোনো যোগ নেই । ঝাড়খণ্ডের জামতড়ায় পরিবারের কাপড়ের দোকান রয়েছে । করোণা অতিমাীর সময় এলাকার দুঃস্থদের পাশে দাঁড়াতেই শাড়ি বিতরন করছিলেন বলে জানান তিনি । তৃণমূলের অভিযোগ রনজিত মোদির ভাই বিশ্বনাথ মোদি বিজেপির নেতা। বিজেপির পক্ষে ভোট দিতেই ভোটারদের শাড়ি বিলি করা হচ্ছিল।
ভোটের ৪৮ ঘন্টা আগে এই ভাবে শাড়ি বিলি করা যায় না । পুলিশ ও নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন বিজেপির প্রার্থী জিতেন্দ্রনাথ তেওয়ারি ভোটের দিন গন্ডগোল পাকাতে ঝাড়খন্ড থেকে দুষ্কৃতীদের এলাকায় জড়ো করছে এই অভিযোগ আমি আগেই বহুবার করেছি। আজকের শাড়ি বিলির ঘটনায় ঝাড়খন্ড যোগ প্রমাণ হলো। তল্লাশি করে বহিরাগতদের গ্রেপ্তার করার দাবি জানান নরেন্দ্রনাথ বাবু। ঘটনায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment