করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উলুবেড়িয়ায়
দি নিউজ লায়ন ; রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভা এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কর্তাদের কপালে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মানুষকে সচেতন করার উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত সেভাবে পৌরসভা এলাকায় কোন কোভিড হাসপাতাল না থাকায় এবং সেফ হোম চালু না হওয়ায় সমস্যায় পড়েছে সাধারণমানুষ। যদিও প্রশাসন সূত্রে খবর করোনা সংক্রমনের কথা মাথায় রেখে ইতিমধ্যে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ১০০ টি বেড করোনা আক্রান্তদের চিকিৎসা জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হলেও একশ্রেণীর মানুষের হঠকারিতার এই সংক্রমণ কে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না ফলে প্রতিদিন আক্রান্তের সংখ্যা রেকর্ড করছে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভা এলাকাতেও করোনার গতি লাগামছাড়া। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর মঙ্গলবার পর্যন্ত উলুবেড়িয়া পৌরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ । যার মধ্যে ৮০ জল হোম আইসোলেশনে এবং বাকিরা হাওড়া বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর এখনো পর্যন্ত পৌরসভা এলাকায় ৪ জন করোনা আক্রান্ত এর মৃত্যু হয়েছে। সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক জানান পৌরসভার পক্ষ থেকে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত টিকা দেওয়ার কাজ চলছে। এছাড়াও সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে। সরকারি নির্দেশ আসলেই সেগুলো চালু হয়ে যাবে।
উলুবেড়িয়া পৌরসভা এলাকায় কোভিড হাসপাতাল চালু সম্পর্কে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালছ ১০০ টি বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। সরকারি নির্দেশ পাওয়া মাত্রই হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তি নেওয়া শুরু হবে।

Post a Comment