মনোনয়ন জমা দেবারাগে কি বললেন শুভেন্দু - The News Lion

মনোনয়ন জমা দেবারাগে কি বললেন শুভেন্দু

 


দি নিউজ লায়নঃ   আজ মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে তিনি বিধানসভা ভোটে লড়ছেন। বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেবারাগে এদিন শুভেন্দু বলেন, গত ১০ বছরে বাংলার কোনও উন্নয়ন হয়নি। রাজ্যে ১ কোটি বেকার বেড়ে গেছে। ডবল ইঞিজিন সরকার ছাড়া বাংলার মুক্তি সম্ভব নয়। তৃণমূলে দিদি ভাইপো ছাড়া কেউ সিদ্ধান্ত নিতে পারে না। তৃণমূলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা শেষ হয়েছে। 


এছাড়াও তিনি বলেন, জেলায় সবকটা আসন জিতব। যদিও কে দ্বিতীয় হবে জানি না। তবে রাজ্যে আমরাই ক্ষমতায় ফিরব। নন্দীগ্রাম থেকে আমরাই জিতব। আমরা ক্ষমতায় এলে পিএম কিষাণ চালু হবে, সব টাকা দেওয়া হবে। বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি চায় সবাই। বিজেপি সরকার ছাড়া কেউ চিটফান্ডের টাকা ফেরত দিতে পারবে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.