নন্দীগ্রাম বাজারে বিজেপির পার্টি অফিস উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
দি নিউজ লায়নঃ আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে। অন্যদিকে, নন্দীগ্রামে আজ বিজেপির একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই হবে এবার নির্বাচনের কাজ। নন্দীগ্রাম বাজারে বিজেপির পার্টি অফিস উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন মঙ্গলবার নন্দীগ্রামে মমতার ভাষণ ও চন্ডীপাঠ-এর রেকর্ডেড অংশ মাইকে শোনান।
তার পরেই চালিয়ে দেন মহিষাসুরমর্দিনীর চন্ডীপাঠ। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, “আমি চাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগিজি একবার এখানে আসে ভাষণ দিন। স্তোত্র পড়ুন। তিনি গোরক্ষপুর মঠের সাধু। তাহলে স্তোত্রপাঠ কী সেটা মানুষ বুঝবেন।” করন ভুল মন্ত্রপাঠ করেছেন তৃণমূল নেত্রী৷ তাঁর নন্দীগ্রামের সভার একটি ভিডিয়ো টুইট করে শুভেন্দু লেখেন, 'আগে একবার ঈশ্বর রামকে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এরপর তিনি সরস্বতী পুজোর মন্ত্র ভুল পাঠ করেছিলেন৷ আবারও তিনি জনসভায় ভুল মন্ত্রপাঠ করলেন৷' শুধু তাই নয় এদিন বহিরাগত ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, “এখন বহিরাগত নিয়ে কথা বলছেন কেন?
দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত, কিম্ভূতকিমাকার , তোকে কেন টাকার হিসেবে দেব বলার সময় মনে ছিল না? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। এটা মাননীয়ার আগে মনরে রাখা উচিত ছিল।” অর্থাৎ শুভেন্দু অধিকারী তাঁর কথায় বুঝিয়ে দেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে আজ যা শুনতে হচ্ছে সেটা তাঁরই কৃতকর্মের ফল। অর্থাৎ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিতে যাচ্ছেন সেদিনই শুভেন্দু মমতার যাবতীয় ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে তাঁকে নির্বাচনী লড়াইয়ে আহ্বান জানালেন।

Post a Comment