বিশাল শোভাযাত্রা করে পাহাড়ের 3 আসনে মনোনয়ন পেশ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের প্রার্থীরা - The News Lion

বিশাল শোভাযাত্রা করে পাহাড়ের 3 আসনে মনোনয়ন পেশ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের প্রার্থীরা

 


দি নিউজ লায়নঃ    বিশাল শোভাযাত্রা করে পাহাড়ের 3 আসনে মনোনয়ন পেশ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের প্রার্থীরা। শুক্রবার গুরুঙ শিবিরের পক্ষ থেকে দার্জিলিং আসনের জন্য পিটি ওলা, কালিম্পং আসনে রাম ভুজেল এবং কার্শিয়াং আসনে নরবু লামা মনোনয়ন পেশ করেন। জয়ের ব্যাপারে নিশ্চিত তিন প্রার্থী এ দিন জানান এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি কোন ফ্যাক্টর হবে না কারণ এর আগে পাহাড়ে যত নির্বাচন হয়েছে তাতে বিজেপি যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটি তারা পূরণ করতে পারেনি।


পাহাড়ের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়েছে তারা। আর পাহাড়ে তাদের সুবিধা পাইয়ে দিতে ময়দানে নেমে পড়েছে কিছু সুবিধাবাদী দল। পাহাড়ের মানুষ বিজেপি এবং তাদের সঙ্গী সমস্ত সুবিধাবাদী দলকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দেবে। পাহাড়ের তিনটি আসনেই বিশাল ভোটের ব্যবধানে জিতবেন গুরুঙপন্থীরা। পাহাড়ের সুশাসনের লক্ষ্যে পাহাড়ের মানুষ তাদের ভোট দেবেন এবং রাজ্যের ক্ষেত্রে মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার দিকে এগিয়ে দেবেন কারণ তারা জানেন পাহাড়ের উন্নয়নের জন্য মমতাকে প্রয়োজন এবং পাহাড়ের নিজস্ব সমস্যা দাবি তুলে ধরার জন্য গুরুঙকে প্রয়োজন তাই বিধানসভা নির্বাচনে তাদের জয় নিশ্চিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.