আরামবাগে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ - The News Lion

আরামবাগে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ

 


 দি নিউজ লায়নঃ      তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য হয়ে উঠল আরামবাগের সালেপুর এলাকা। এলাকায় টহলদারি শুরু করেছে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে  হুগলি জেলার আরামবাগের সালেপুর  দুই নম্বর অঞ্চলে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ।এদিন গভীর রাতে ওই তৃণমূল কর্মীর বাড়িতে সকলে ঘুমিয়ে পড়লে বিজেপির দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। 


ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ। শুক্রবার  সকাল থেকে থমথমে চেহারা নিয়েছে গোটা এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট। আরামবাগ এর তৃনমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ বলেন নির্বাচনের আগে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ  সৃষ্টি করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা  সালেপুর এলাকায় দলের এক কর্মীর বাড়ি লক্ষ করে বোমা বাজির ঘটনা ঘটিয়েছে।ওই দলীয় কর্মীর বাড়িটির ক্ষতি হয়েছে।


তিনি পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।তবে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন সালিপুর অঞ্চলের বিজেপি মন্ডল সভাপতি কিংকর পাল। তিনি বলেন ২০১৯ এ বিজেপি ভালো রেজাল্ট করেছে।ফলে তৃণমূল ভোটের  দিনক্ষণ ঘোষণা হতেই  এখন থেকে তারা গ্রামের মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে না পারে তার জন্য  বোমাবাজি করে অশান্তি পাকাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.