পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেলদা থানার কাশমুলিতে - The News Lion

পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেলদা থানার কাশমুলিতে

 


দি নিউজ লায়নঃ   আবারো পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির কাশমুলিতে। জানা গিয়েছে মৃত মহিলার নাম বুলু রানী পয়ড়্যা। বয়স আনুমানিক বয়স ৬০ বছর।স্থানীয় সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার জোড়াগেড়িয়া ফাঁড়ির কাশমুলিতে রাস্তা পারাপারের সময় এক সিমেন্টবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ওই মহিলার।


ওই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় জোড়াগেড়িয়া ফাঁড়ির কাশমুলিতে।ওই ঘটনার খবর পেয়ে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে  খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ঘটনায় মৃতার পরিবারে ও এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ  ঘাতক লরিটিকে  আটক করেছে,তবে লরির চালক পলাতক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.