বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করল বিজেপির রাজ্য কমিটির সদস্য - The News Lion

বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করল বিজেপির রাজ্য কমিটির সদস্য

 


দি নিউজ লায়নঃ      দলের প্রার্থী পছন্দ হয় নি।তাই সোমবার বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্যের উপস্থিতিতে হুগলির উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করল কৃষ্ণা ভট্টাচার্যের অনুগামীরা। এদিন তারা হুগলির কোন্নগর পৌরসভার অন্তর্গত চাটনি পুকুর পাড়ে প্রবীর  ঘোষালের কুশপুতুল দাহ করে বিক্ষোভ  দেখায় বিজেপি দলের কর্মীরা।যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কৃষ্ণা ভট্টাচার্য্য। 


তিনি বলেন দলের কর্মী থেকে সাধারণ মানুষ সকলে প্রবীর ঘোষাল কে মেনে নিতে পারছে না ।তাই  আমাকে নির্দল হয়ে নির্বাচনে লড়াই করার জন্যে বলছেন আর তাদের কথা মেনেই আমি নির্দল হয়ে উত্তরপাড়া বিধানসভার থেকে নির্বাচনে  লড়াই করব। উত্তরপাড়া বিধানসভায় ইতিহাস তৈরি হবে। দলের নেতারা ভাববে তাকে দল ভোটে  দাঁড় না করিয়ে কি ভুল  করেছে। আমি এখানে জন্মেছি আমি এখানকার মেয়ে।


 পাশাপাশি তিনি প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল ও আরেক বিধায়ক প্রবীর ঘোষাল কে   তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি আরো বলেন যে প্রবীর ঘোষাল কে বিজেপি দলের কর্মীরা  প্রার্থী হিসেবে মেনে নিবে না। তিনি আশাবাদী উত্তরপাড়া বিধানসভা থেকে নির্দল প্রার্থী হয়ে জিতে মানুষের জন্য কাজ করবো। তাই তিনি দলের রাজ্য নেতাদের বিরুদ্ধে এক রাস ক্ষোভ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.