তৃণমূল প্রাথীর হয়ে প্রচারে বৃহন্নলারা
দি নিউজ লায়ন; নবজাতকের মঙ্গল কামনায় গৃহস্থের বাড়িতে পৌঁছে যাওয়া বৃহন্নলাদের এবারের ভোটের প্রচারে নামালো তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে বাগনানের খালোড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাগনান কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুনাভ সেনের হয়ে প্রচার করেন বাগনান এলাকার ২০ জন বৃহন্নলা।
এদিন বিকেলে বৃহন্নলারা সাধারণ মানুষের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি গত দুইবারের বিধায়ক তথা এবারের বাগনান কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরুনাভ সেনের এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
এর পাশাপাশি তৃতীয়বারের জন্য তৃনমূল প্রাথীকে জেতানোর আহ্বান জানান।প্রসঙ্গত এর আগে ভোটারদের ভোট দানে উৎসাহ দেওয়ার জন্য বৃহন্নলাদের কাজে লাগিয়েছিল প্রশাসন আর এবার দলীয় প্রার্থীর হয়ে ভোটের প্রচারে তাদের কাজে লাগাল বাগনান কেন্দ্রে তৃণমূল কংগ্রেস।

Post a Comment