গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ তৃণমূলের - The News Lion

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ তৃণমূলের

 


 দি নিউজ লায়নঃ   আন্তর্জাতিক নারী দিবসে রাস্তার পাশে কাঠের উনুনে ভাত রান্না করে গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাল মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার বীরশিবপুরে একটি রাষ্ট্রায়াত্ত সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে শতাধিক মহিলা রাস্তার উপরে ফাঁকা গ্যাসের সিলিন্ডার ফেলে রাস্তার পাশে কাঠ জ্বেলে ভাত রান্না করে। 


এদিনের এই অভিনব প্রতিবাদে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়। এই অভিনব বিক্ষোভ সম্পর্কে পুলক রায় জানান যেভাবে কেন্দ্রীয় সরকার পেট্রল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে গরীব খেটে খাওয়া মানুষ দিশাহারা হয়ে পড়েছে। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে। আজ আন্তর্জাতিক নারী দিবসে রাস্তার পাশে কাঠের উনুনে রান্না করে মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের ধিক্কার জানাল। এদিন পুলক রায় জানান আগামীদিনেও তৃণমূল এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করবে এবং বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ এর যোগ্য জবাব দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.