এন্ড্রোয়েড মোবাইল সেড কেনা নিয়ে দম্পতির মধ্যে বিবাদ, স্বামীর বকুনিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী - The News Lion

এন্ড্রোয়েড মোবাইল সেড কেনা নিয়ে দম্পতির মধ্যে বিবাদ, স্বামীর বকুনিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

 


দি নিউজ লায়ন;      এন্ড্রোয়েড মোবাইল সেড কেনা নিয়ে দম্পতির মধ্যে বিবাদ। স্বামীর বকুনি জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী । শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতেে রতিরামপাড়া এলাকায়। নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন  গৃহবধূ বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেে পুলিশ। 


মৃতদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে হবিবপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত গৃহবধূর নাম কাকলি মণ্ডল (২৩)।  গত সাত মাস আগে ওই গৃহবধূর হবিবপুরের  চাঁদপাড়া এলাকার নিরাময় মন্ডলের সাথে বিয়ে হয়। নিরাময় মন্ডল পেশায় শ্রমিকের কাজের সাথে যুক্ত। ওই গৃহবধুর তার স্বামীর কাছে একটি এন্ড্রোয়েড দামি মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু রোজগার না থাকায় স্বামী নিরাময় মন্ডল নতুন মোবাইল ফোন কিনে দিতে অস্বীকার করে। যার ফলে স্বামীর প্রতি রাগ করে  চারদিন আগে বাবার বাড়িতে চলে আসে গৃহবধূ। তার বাবার বাড়ি হবিবপুর থানার আইহো রতিরামপাড়া  এলাকায়। 


মৃত গৃহবধূর বাবা নীলকান্ত চক্রবর্তী জানিয়েছেন, চার দিন আগে শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে আসে মেয়ে। তারপর শনিবার সকালে বাড়ির লোকেদের অলক্ষ্যে গলার ফাক দিয়ে আত্মঘাতী হয় সে।  


মৃতের পরিবারের অভিযোগ, ফোন কেনার জন্য জামাইকে চাপ সৃষ্টি করেছিল। তারা বিষয়টি জানতে মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিল। তারপরই এই ঘটনাটি ঘটে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.