দাসপুরে নির্বাচনের আগের দিন তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা - The News Lion

দাসপুরে নির্বাচনের আগের দিন তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার  নয় টি বিধানসভার আসনে নির্বাচন।যার মধ্যে রয়েছে দাসপুর , ঘাটাল ,চন্দ্রকোনা,কেশপুর,ডেবরা,সবং,পিংলা,নারায়ণ গড়, খড়গপুর সদর ।কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বুধবার সকালে দাসপুর থানার রাজনগর এলাকায় প্লাস্টিকে মোড়া দুটি তাজা শক্তিশালী বোমা ধারে পড়ে  থাকতে দেখে এলাকার বাসিন্দারা।


যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে দাসপুর থানার পুলিশ ওই  দুটি তাজা বোমা উদ্ধার করে।ঘটনাস্থলে গিয়ে বম্ব ডিস্পোজাল স্কোয়াড এর সদস্যরা ওই দুটি তাজা শক্তিশালী বোমা কে নিষ্ক্রিয় করে।তবে কে বা কারা  কি কারণে দাসপুর এর রাজনগর এলাকায় দুটি তাজা বোমা রেখে ছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে দাসপুর থানার পুলিশ।তবে ওই ঘটনার জন্য বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরকে  অভিযোগ করেছে।কিন্তু বিধানসভা নির্বাচনের আগের দিন দুটি তাজা বোমা উদ্ধার এর ঘটনায় ওই এলাকায় চাপা উত্তেজনা দেখা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.