ফের দাদার অনুগামীদের পোস্টার বাঁকুড়া পুরুলিয়ায়, পোস্টারে জঙ্গলমহলে দাদার অনুগামীদের ৬১ টি আসনের দাবি
দি নিউজ লায়নঃ বাঁকুড়া পুরুলিয়ায় ভাজপাতে আদি বনাম নব্যের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। ফের পড়ল দাদার অনুগামীদের পোস্টার। আর তাকে ঘিরেই চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার গেরুয়া শিবিরের অন্দরে। মঙ্গলবার সকালে রীতিমত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ও নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত দাদার অনুগামীদের পোস্টারে জঙ্গলমহলের ৬১ টি আসনে দাদার অনুমোদিত প্রার্থীর দাবি জানানো হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে সিংহাসনে দেখতে চাওয়ার কথাও জানানো হয়েছে।
বাঁকুড়ার বড়জোড়ায় একাধিক দেওয়ালে এই রঙিন পোস্টারকে ঘিরে এখন সরগরম গেরুয়া শিবিরের অন্দরমহল। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে ভাজপাতে যোগ দিলে বাঁকুড়া জেলায় আর দাদার অনুগামীদের রাজনৈতিক কর্মকান্ড চোখে পড়েনি। দাদার অনুগামী হিসাবে যারা নিজেদের পরিচয় দিয়েছিল তাঁরা নিজেদের ভূল বুঝতে পেরে থেকে যান তৃণমূলেই।
এর মাঝে নির্বাচনের আগে ফের দাদার অনুগামী পোস্টার পড়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গেরুয়া শিবিরে। এদিন বড়জোড়ার বিভিন্ন দেওয়ালে চেটানো গেরুয়া কাগজের উপর কালো কালীতে ছাপা এই পোস্টারে শুভেন্দু অধিকারীর চালু করা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে স্লোগানের পাশাপাশি লেখা রয়েছে বাংলার ছেলেকে বাঙালিরা বাঙলার সিংহাসনে দেখতে চায়। ছাপানো ওই পোস্টারে শুভেন্দু অধিকারীকে ভূমিপুত্র দাবি করে লেখা রয়েছে জঙ্গলমহলের ৬১ টি আসনে দাদার অনুমোদিত প্রার্থী চাই এবং দাদাকেই বাংলার সিংহাসনে দেখতে চাই।
পোস্টারের প্রেস লাইনে ছাপানো হরফে আমরা দাদার অনুগামী লেখা থাকলেও এই পোস্টার আসলে কে বা কারা লাগিয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। ভাজপার সাফাই দলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তৃণমূলই এই পোস্টার লাগিয়েছে। তৃণমূলের দাবি এই পোস্টার ভাজপার নব্য বনাম আদি দ্বন্দের ফসল। বাঁকুড়ার পাশাপাশি একই ধরনের পোস্টার উদ্ধার হয়েছে পুরুলিয়াতেও।
সকাল থেকে পুরুলিয়ার কাশীপুর, জয়পুর ও রঘুনাথপুরে ওই ধরনের ব্যানার উদ্ধার হয়েছে। যাকে ঘিরে গোষ্ঠী কলহ আরও একবার প্রকাশ্যে চলে এলো ভাজপা নেতৃত্বের। এদিন সব চেয়ে বেশি ব্যানার উদ্ধার হয়কাশীপুরের বেকো এলাকায়।

Post a Comment