প্রচারে বেরিয়ে এলাকার মানুষদের অভাব অভিযোগের কথা জানতে চান বিমান ব্যানার্জি - The News Lion

প্রচারে বেরিয়ে এলাকার মানুষদের অভাব অভিযোগের কথা জানতে চান বিমান ব্যানার্জি

 


দি নিউজ লায়নঃ     প্রচারে বেরিয়ে মানুষের উচ্ছাস এবং ভালোবাসায় ভেসে গেলেন বারুইপুর পশ্চিমের  তৃণমূল প্রার্থী বিমান ব্যানার্জি । বুধবার সকালে তিনি বিধানসভা কেন্দ্রের ধপধপি ২ পঞ্চায়েতের শেরপুর, পশ্চিম মল্লিকপুর, বোসপুকুর প্রভৃতি এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে বের হন। এলাকার মানুষ তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। 


স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেন অনেক বয়স্ক মানুষ। আবার অনেকেই দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে এসে এবং দোকান থেকে বেরিয়ে এসে বারুইপুর পশ্চিমের দুবারের জয়ী বিমান ব্যানার্জির সঙ্গে হাত মেলাতে। কোন কোন জায়গায় প্রার্থী নিজেও এগিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা জানতে চান। বেশ কয়েকটি জায়গায় জলের সমস্যার কথা জানান এলাকার বাসিন্দারা।


 কল খারাপের অভিযোগ ওঠে। প্রার্থী সেই অভিযোগ শোনার পর সেখানে দাঁড়িয়েই সমস্যা সমাধানের চেষ্টা করেন। কখনো পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন বিষয়টি দ্রুত সমাধান করার। আবার কখনো নিজেও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন। দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থার কথা বলেন। তবে তাঁর প্রচারের বেশিরভাগটাই ছিল মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। সকলেই তাঁর কাজে খুশি। এবারেও তাঁরা তাকেই চান বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.