গাছ কাটা নিয়ে চাঞ্চল্য নবদ্বীপে - The News Lion

গাছ কাটা নিয়ে চাঞ্চল্য নবদ্বীপে

 


দি নিউজ লায়নঃ   অবৈধভাবে গাছ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপে। মঙ্গলবার সকালে নবদ্বীপ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মালঞ্চ পাড়া অফিস ঘাট রোড এলাকায় একটি পুকুর সংলগ্ন জমিতে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক লম্বু গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে ওই এলাকার বাসিন্দা, পুকুর ও  জমির মালিক বিশু দেবনাথ, শম্ভু দেবনাথ, ও মন্টু দেবনাথের বিরুদ্ধে। 


এর আগেও তাদের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে ফেলার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও এই দিন বনদপ্তর ও স্থানীয় প্রশাসনের এর সাথে কোন রকম আলোচনা না করেই গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত নেন জমির মালিক।  বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর যায় বনদপ্তর ও নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেয় পুলিশ। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে বনদপ্তর ও নবদ্বীপ থানার পুলিশ। এইদিন মোট ১৪ টি পূর্ণবয়স্ক লম্বু গাছ বেআইনিভাবে কেটে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় ও প্রশাসনিক সূত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.