বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দিলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়ন; শনিবার শেষ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের নির্বাচন।ওই কেন্দ্রে তৃনমূলের প্রার্থী ছিলেন শ্রীকান্ত মাহাতো। তাই নিজের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর রবিবার সকাল থেকেই দলের অন্যান্য প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শ্রীকান্ত মাহাতো।সোমবার বাঁকুড়া জেলার ২৫৫ নম্বর বিষ্ণুপুর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদ এর সমর্থনে শ্রীকান্ত মাহাতো একাধিক সভায় গিয়ে বক্তব্য রাখেন।
সোমবার বিষ্ণুপুরের তৃনমূলের প্রার্থী অর্চিতা বিদ কে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন যারা ক্ষমতায় থাকা সত্বেও গুজরাট,উত্তরপ্রদেশ, হরিয়ানা,মাধ্যপ্রদেশ,ত্রিপুরা কে সোনার গড়ে তুলতে পারেনি,যারা কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্বেও রেল কে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে,কৃষকবিরোধী কৃষি বিল পাস করিয়ে কৃষকদের পথে বসানোর চক্রান্ত করছে,যারা জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করে সেই বিজেপি কে আপনারা বাংলায় ক্ষমতায় নিয়ে আসবেন না।তাই তিনি ওই সভা থেকে বিজেপি কে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন।
তিনি তার ভাষণে বলেন মমতার সরকার না থাকলে আপনারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন না,বিনা পয়সায় চাল পাবেন না,মেয়েরা কন্ন্যাশ্রী পাবে না,কৃষকেরা সরকারের সাহায্য পাবে না।তাই বিষ্ণুপুরের শান্তি ও উন্নয়ন এর ধারা কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্চিতা বিদ কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। বাংলার উন্নয়ন কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি সকল কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন জানান।

Post a Comment