দাসপুর আসনটি আব্বাস সিদ্দিকীর দলকে ছাড়ায় ক্ষুব্ধ সিপিএম দলের কর্মী ও সমর্থকেরা - The News Lion

দাসপুর আসনটি আব্বাস সিদ্দিকীর দলকে ছাড়ায় ক্ষুব্ধ সিপিএম দলের কর্মী ও সমর্থকেরা

 


দি নিউজ লায়নঃ     বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনের মধ্যে সিপিএম দল আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট কে দাসপুর আসনটি ছেড়েছে বলে  সিপিএম দলের কর্মী ও সমর্থকরা বিশেষ সূত্রে জানতে পারে। যার ফলে বুধবার সকাল থেকেই দাসপুর বিধানসভার বিভিন্ন এলাকায় সিপিএমের কর্মী ও সমর্থকরা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন । রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর কার্যত সিপিএম দাসপুরে আইসিইউ তে চলে গিয়েছিল ।সিপিএম ধীরে ধীরে কিছুটা হলেও  তাদের পায়ের তলায় মাটি ফিরে পায়। 


যার ফলে গত পঞ্চায়েত নির্বাচনে কয়েকটি আসনে ও সিপিএম প্রার্থী জয়লাভ করে ।এমনকি দাসপুর বিধানসভার অন্তর্গত  চাঁইপাট কলেজের ছাত্র সংসদ একসময় এসএফআই দখল করে ।কিন্তু বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাসপুর আসনটি আব্বাস সিদ্দিকী দলকে ছেড়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। আগামী পয়লা এপ্রিল দাসপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তার আগেই সিপিএম কর্মীরা দলের নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় নেমে ক্ষোভ দেখাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দাসপুরের একজন সিপিএম নেতা বলেন দাসপুর বিধানসভা এলাকায় শতকরা পাঁচ শতাংশের নিচে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রয়েছে ।অথচ দাসপুর আসনটি আব্বাস সিদ্দিকী কে ছেড়ে দেওয়া হয়েছে।যা দলীয় কর্মীরা মন থেকে মেনে নিতে পারেনি ।


 সেই সঙ্গে বিভিন্ন দেওয়ালে সিপিএম প্রার্থী কে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ভোট দিন বলে  লিখে ফেলেছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। এখন নতুন করে জোটের প্রার্থী আব্বাস সিদ্দিকীর দলের প্রার্থীর নাম কিভাবে তারা লিখবে তা নিয়ে ওই এলাকার দলীয় নেতৃত্বরা বিপাকে পড়েছেন। তবে দলের নেতাদের কথা মানতে চাননি সিপিএমের কর্মী-সমর্থকরা। তারা চায় দলের প্রার্থী দেওয়া হোক না হলে তারা নির্বাচনে কোনো কাজই করবে না। যার ফলে সিপিএম নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.