বিকেলের চায়ের আড্ডা জমে উঠুক বাড়িতে তৈরি স্পেশাল আলুর চপ-এ - The News Lion

বিকেলের চায়ের আড্ডা জমে উঠুক বাড়িতে তৈরি স্পেশাল আলুর চপ-এ

 


দি নিউজ লায়নঃ 

উপকরণঃ

আলু সিদ্ধ – ৪-৫ টি (মাঝারি )

ডিম – ১ টি (বড়)

পেঁয়াজ কুঁচি – ১/২ কাপ

ধনিয়াপাতা কুঁচি – ২-৩ টেবিল চামচ

কাঁচালঙ্কা কুঁচি – পরিমান মতো 

রসুন বাটা –  ১/২ চা চামচ 

জিরে বাটা – ১/২ চা চামচ 

ধনে বাটা –  ১/২ চা চামচ 

পাঁচফোড়ন বাটা – ১/২ চাচামচ (কাঁচাটা )

লবন – পরিমান মত

তেল – সামান্য 

টেস্টিং সল্ট – (সামান্য ঐচ্ছিক )


প্রনালিঃ

আলু সিদ্ধ ভাল করে ভালো করে মেখে নিন ।

প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প করে ভেজে তাতে ডিম দিয়ে দিন।

ডিম ঝুরি ঝুরি হয়ে গেলে মশলা দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে নিন ।

নামানোর আগে কাঁচালঙ্কা দিয়ে নেড়েচেড়েই নামিয়ে ফেলুন ।

কাঁচালঙ্কা কম ভাজলে ভাল স্মেল থাকে ।

এবার আলু মাখা ও ধনেপাতা দিয়ে ভাল করে মেখে ছোট ছোট চপ তৈরি করুন ।


ব্যাটার তৈরিঃ

উপকরণঃ

মসুরির ডালের বেসন – ২ কাপ

পাঁচফোড়ন বাটা – ১/২ চা চামচ (কাঁচাটা )

বেকিং পাউডার – ১ চা চামচ

জল – পরিমান মতো

কাঁচালঙ্কা বাটা – পরিমান মতো

রসুন বাটা ১/২ চা চামচ

 জিরে বাটা ১/২ চা চামচ  

ধনে বাটা – সামান্য 

পেঁয়াজ বাটা – সামান্য

লবন – পরিমান মত

টেস্টিং সল্ট – (সামান্য ঐচ্ছিক )


প্রনালিঃ

সব উপকরন এক সাথে মিক্স করে ঘন ব্যাটার তৈরি করে নিন ।

অনেকটা বেগুনির মতো করে বেটারটা তৈরি করুন ।

এবার আলুর চপ গুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মাঝারি আচে ভাজুন ।

বাদামি কালার হয়ে আসলে ছাঁকনি দিয়ে তুলে ১ মিনিট মত তেল ছেঁকে নিন ।

গরম গরম সালাদ অথবা সস দিয়ে পরিবেশন করুন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.