দমদমে স্বাস্থ্যসাথী কার্ডে বাইপাস সার্জারি
দি নিউজ লায়নঃ জন্মসূত্রে ঝাড়খন্ডের বাসিন্দা।কিন্তু কর্ম সূত্রে ছোটবেলা থেকেই পশ্চিমবঙ্গে বাস করেন।দক্ষিণ দমদমের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনু সিং রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এসে ইতিমধ্যেই বাইপাস সার্জারি করিয়েছেন।আর তার জন্য তাকে একটা টাকাও খরচ করতে হয়নি।স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করিয়ে নিজের জীবন বাচিয়েছে। আর তাই দমদমের একটি রাজনৈতিক কর্মীসভায় এলাকার কো-অর্ডিনেটর বরুণ নন্দী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসুকে কৃতজ্ঞতা জানাতে উপস্থিত হয়েছিলেন সোনু সিং।

Post a Comment