বালিতে প্রচারে বাম প্রার্থী দীপ্সিতা - The News Lion

বালিতে প্রচারে বাম প্রার্থী দীপ্সিতা

 


দি নিউজ লায়নঃ   প্রচারে নেমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন বালি কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। শুরু হয়েছে জোরকদমে প্রচার। শুক্রবার সকালে পায়ে হেঁটে কর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন তিনি। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা এদিন ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন।


 বালি জেটিয়া বাড়ি, নিমতলা, বালিখাল অঞ্চলে ডোর টু ডোর প্রচার করেন তিনি।দীপ্সিতা বলেন, মানুষ যেন নিজের অধিকার ফিরে পেতে পারে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে সেটাই চাই। মানুষ আমাদের চাইছেন। তাই দশ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে এবার আমরাই ফিরে আসছি। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.