মোবাইল গেম খেলা নিয়ে মায়ের বকুনিতে অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী কিশোর - The News Lion

মোবাইল গেম খেলা নিয়ে মায়ের বকুনিতে অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী কিশোর

 


দি নিউজ লায়ন;      মায়ের বকুনি খেয়ে অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলো এক কিশোর। মৃতের নাম রাজেশ শেখ (১৭)। এই ঘটনায় ভরতপুরের বিনোদিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। অগ্নিদগ্ধ অবস্থায় রাজেশের চিৎকার শুনে প্রতিবেশী ও তার পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে।


 মৃতের পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোর মোবাইলে গেম খেলতে ব্যস্ত ছিলেন। এসময় তাঁর মা মোবাইল কেড়ে নিয়ে রাজেশকে  বকাবকি করেন।এই নিয়ে মায়ের সঙ্গে সেই রাজেশের ব্যাপক তর্ক হয়। এরপরই  অভিমানে ছুটে গিয়ে আচমকা রান্না ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন রাজেশ। যন্ত্রণায় অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির সামনের মাঠের দিকে ছুটে যায় সে। তার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.