পাহাড়ের চার স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক স্বাস্থ্য দপ্তরের - The News Lion

পাহাড়ের চার স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক স্বাস্থ্য দপ্তরের

 


দি নিউজ লায়ন;     পাহাড়ের সিনকোনা প্ল্যান্টেশনের  গ্রামীন চার স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। চার গ্রামীন  হাসপাতালকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া নিয়েছে রাজ্যে। বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য উত্তরের দার্জিলিং কালিম্পঙের পাহাড়ি ভূমিতে সিঙ্কোনা বাগান। এই বাগান নির্ভর  দার্জিলিং ও কালিম্পঙ্গে প্রায় ৭০ হাজার মানুষ। গ্রামীন এলাকার সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখেই দার্জিলিং ও কালিম্পঙ এর সিঙ্কনা বাগানের আওতায় থাকা মংপু, লাটপাঞ্চার, মনসুন ও রংগোর মোট চারটি  স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ঢেলে সাজাতে চলেছে স্বাস্থ্য দপ্তর। 


বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সিনকোনা বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের তরফে দার্জিলিং ও কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য, উত্তরবঙ্গ স্বাস্থ্য ওএসডি ডাঃ সুশান্ত রায়। জানা গিয়েছে এখনও বাগান নির্ভর প্রায় ৬হাজার কর্মী রয়েছে। ৬হাজার কর্মীর পরিবার মিলে প্রায় ৭০হাজার মানুষ এই বাগানের ওপর সরাসরি নির্ভর। আর এই বড় সংখ্যক মানুষ সম্পূর্ণ রূপে প্রাথমিক পর্যায়ে বাগানগুলিতে থাকা চারটি স্বাস্থ্য কেন্দ্রের ওপরই ভরসা করে থাকেন।


 সেক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র গুলিতে উন্নত পরিষেবা চালু করে মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, এক্স-রে মেশিন, এক্স রে জন্য জরুরি টেকনিশিয়ান ও শূন্য পদে নার্সের নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। এদিন বৈঠকের পর ডাঃ সুশান্ত রায় জানান স্বাস্থ্য দপ্তরের তরফে আমরা চাইছি সিঙ্কোনা বাগানের স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ঢেলে সাজাতে।বাগান ডিরেক্টরের সঙ্গে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে সিনকোনার চার হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি অত্যাধুনিক পরিষেবা দিতে এক্স রে যন্ত্র ও এক্স রে টেকনিশিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেক্ষেত্রে চার হাসপাতালে চারটি এক্স রে যন্ত্র বসানো হতে পারে।


 পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, নার্স নিয়োগের বিষয়টি নিয়েও ভাবনা রয়েছে। আমরা সবটা নিয়েই আলোচনা করি এদিন, তাদের ঠিক কি কি প্রয়োজন তা জেনে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সিনকোনা বাগানের ডিরেক্টর স্যামুয়েল রাই বলেন- আমাদের হাসপাতালগুলিতে যথোপযুক্ত ওষুধপত্রের সরবরাহ রয়েছে। সেখানে মানুষ প্রাথমিক চিকিৎসা পান। এই এলাকায় বেশির ভাগ ক্ষেত্রে শ্বাসযন্ত্রের সংক্রমন, শ্বাসকষ্ট নিয়ে রুগীরা আসেন। স্বাস্থ্য দপ্তরের তরফে দ্রুত পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.